বুধবার, ২০২৬ অক্টোবর ১৪ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ অক্টোবর ১৩, ০৫:৪৬ অপরাহ্ন
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর করেছেন।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর ছেলে সাদমান সাকিব।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাদমান সাকিব প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলেন। একপর্যায়ে ব্যবসায় শিক্ষা অনুষদ ও মলচত্বর-সংলগ্ন গেটের সামনে পৌঁছালে গাড়িটি রিকশায় থাকা ও রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে আহত হন। আহতদের মধ্যে দুজনের পা কেটে রক্তক্ষরণ হয় বলে জানা গেছে।

ঘটনার পর হাতে পাওয়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে সাদমান সাকিবকে বলতে শোনা যায়, আমি আজকেই প্রথম গাড়ি চালাচ্ছিলাম। ব্রেক ধরতে গিয়ে ভুলে এস্কেলেটরে চাপ দিয়েছি। আমি দুঃখিত।

মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী ফাহিম রহমান বলেন, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখি গাড়িটি রিকশায় জোরে ধাক্কা দেয়। ফলে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়ে। এতে কয়েকজন আহত হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অভিযুক্ত সাদমান সাকিবকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। তাঁর বিচারের দাবিতে আহত শিক্ষার্থীদের সহপাঠীরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রক্টর আরও বলেন, গাড়ি চালানোর সময় চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। তিনি এখনো প্রক্টর কার্যালয়ে রয়েছেন। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী যে শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।